সোনারগাঁওয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৯ জুন ২০১৯, ০০:০৫

সোনারগাঁওয়ে ২১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন হারুন বাশার, রামপ্রসাদ ও ফিরোজ মিয়া।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হারুন সোনারগাঁও পৌরসভার বালুয়াদিঘীরপাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে, রামপ্রসাদ বন্দর উপজেলার তাজপুর লাঙ্গলবন্দ গ্রামের সূর্য কুমারের ছেলে ও ফিরোজ মিয়া মোগরাপাাড়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আব্দুর হকের ছেলে।

সোনারগাঁও থানা ওসি (তদন্ত) হেলালউদ্দিন জানান, সোমবার রাতে পৌরসভার বালুয়াদিঘীরপাড় এলাকা অভিযান চালিয়ে ১৯৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হারুন বাশার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে রামপ্রসাদ ও ফিরোজ মিয়াকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।