বসন্ত ও ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানালেন পলক-নওফেল দম্পতি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৬

বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল দম্পতি।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক আলাদা ফেসবুক পোস্টে এ শুভেচ্ছা জানান তারা। পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

মহিবুল হাসান চৌধুরী নওফেল লিখেন, মানুষ উদযাপন করবেই, #বসন্ত উৎসবও করবে! এতে কোনো সমস্যা থাকা উচিৎ নয়। অপচয় ব্যতীত যেকোনো উদযাপনে কোনো ক্ষতি আছে বলে আমি মনে করিনা, উদযাপন কেন্দ্রীক লেনদেন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া সংস্কৃতি আবদ্ধ কিছু নয়। নিজ স্ত্রী বা স্বামীর সাথে ভালোবাসা দিবস উদযাপন করলে ধর্মীয় বিশ্বাসের অনুশাসনের সাথে সাংঘর্ষিক কিভাবে হবে, এটি আমি বুঝিনা, যদিও আমি নিজে এই দিনে বিশেষ কিছুই করিনা, মৌখিক ঘোষণামুলক মন্তব্য ব্যতীত! আমার স্ত্রীর সাথে ২০১৯ সালে, আরেকটি কোনো উৎসবে।’

জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা লিখেন, ‘আজ ১লা ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ ২২শে রজব, ১৪৪৪ হিজরি মঙ্গলবার বসন্তকাল ও বিশ্ব ভালোবাসা দিবস। শুভেচ্ছা ও ভালোবাসা রইল।’


 

উল্লেখ্য, পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস গত কয়েক বছর একই দিনে পড়েছে। আগে পয়লা ফাল্গুন পড়ত ১৩ ফেব্রুয়ারি, তার পরদিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সঙ্গে সমন্বয় করে বাংলা বর্ষপঞ্জির সংস্কার করায় এই পরিবর্তন।

ইত্তেফাক/এএএম