বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ারে জায়গা করে নিলেও কুমিল্লার কাছে হেরে যায় মাশরাফির সিলেট। অন্যদিকে এলিমিনেটরে সাকিব আল হাসানের বরিশালকে হারিয়ে দ্বিতীয় এলিমিনেটরে জায়গা করে নেয় রংপুর রাইডার্স।
সিলেট স্ট্রাইকার্সের একাদশ: তৌহিদ হৃদয়, নাজমুল শান্ত, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), জাকির হাসান, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, থিসারা পেরেরা, লিউক উড, রুবেল হোসেন, তানজিম সাকিব।
রংপুর রাইডার্সের একাদশ: রনি তালুকদার, শামিম হোসেন, স্যাম বিলিংস, নিকোলাস পুরান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), দাসুন শানাকা, ডুয়াইন ব্রাভো, হাসান মাহমুদ, রকিবুল হাসান, মেহেদী হাসান, রবিউল হক।
