লড়াইয়ে চীন-যুক্তরাষ্ট্র উভয়ই হারবে

আপডেট : ১৯ জুন ২০১৯, ০০:৩৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, লড়াইয়ে চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ই হারবে। কিন্তু সহযোগিতার মাধ্যমে দুই দেশ উপকৃত হবে। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই কথা বলেন শি জিনপিং। আগামী জি-২০ সম্মেলনে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভি এই তথ্য জানিয়েছে। শি এমন সময়ে এই মন্তব্য করলেন যখন দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে। ইরান নিয়েও দুই দেশের মধ্যে মতবিরোধ আছে। -এনডিটিভি