পানি সংকটে চেন্নাই

আপডেট : ১৯ জুন ২০১৯, ০০:৩৪

চরম পানি সংকটে ভুগছে ভারতের চেন্নাই। শহরটিতে পানি সংরক্ষণে থাকা অবশিষ্ট চারটি সংরক্ষণাগারও শুকিয়ে গেছে। ফলে কার্যত পানি শূন্য হয়ে পড়েছে শহরটি। এই অবস্থায় বাসিন্দাদের মধ্যে পানির জন্য হাহাকার তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে পানি সংরক্ষণাগার তৈরিসহ জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে সব রেস্টুরেন্ট। পানি সংরক্ষণে বাসায় বসেই অফিস করছেন অনেকে। সরকারি কর্মকর্তারাও আশার বাণী শোনাতে পারছেন না। তারা বলছেন, একমাত্র বৃষ্টিই হতে পারে এই সমস্যার সমাধান। তীব্র এই সংকটে শহরটির বাসিন্দারা পানির জন্য সরকারি ট্যাংকের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া চেন্নাইয়ে মেট্রো রেল সার্ভিস স্টেশনে শীতাতাপ নিয়ন্ত্রণ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া পানি নিয়ে শহরটির বাসিন্দাদের মধ্যে সংঘর্ষেরও ঘটনা ঘটতে শুরু করেছে। পানি নিয়ে দ্বন্দ্বের জেরে এক প্রতিবেশিকে ছুরিকাঘাতের ঘটনায় গত সপ্তাহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। -বিবিসি