মোংলায় ট্রাকের পেছনের অ্যাম্বুলেন্স ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও তিন জন আহত হন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরি সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক হারেজ মিয়া (৩৫) যশোরের ভেকুটিয়া এলাকার খন্দকার আমির হোসেনের ছেলে ও হারেজ খুলনার বৈকালীর বাসিন্দা এবং খুলনা আদদ্বীন হসপিটালের অ্যাম্বুলেনের চালক।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. আরবেজ আলী জানান, শুক্রবার সকাল ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি অ্যাম্বুলেন্স শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরি সামনে গিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হন। সকাল ৮টার দিকে হতাহতদের উদ্ধার করে মোংলা থানা পুলিশের এসআই মো. হাদিউজ্জামানের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মোংলা থানার এসআই মো. হাদিউজ্জামান জানান, দুর্ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
