জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল গতকাল প্রচন্ড গরমে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। তিনি রাজধানী বার্লিনে মধ্য দুপুরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনিস্কির সঙ্গে সামরিক কুচকাঁওয়াজ প্রদর্শণ করছিলেন। এই সময় তিনি হঠাত্ করেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নিয়ে যাওয়া হয়। মার্কেল পরে জানান, তিন গ্লাস পানি খাওয়ার পর তিনি সুস্থ বোধ করছেন। তিনি পানি শূণ্যতায় ভুগছিলেন বলে জানিয়েছেন। গতকাল দুপুরে বার্লিনের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। -বিবিসি
