ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির কমিটি গঠন 

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৪

ঢাকায় অবস্থানকারী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার অধিবাসীদের নিয়ে "কলারোয়া উপজেলা সমিতি,ঢাকা" গঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর পান্থপথে অবস্থিত সাতক্ষীরা জেলা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. মো. ইয়ারুল ইসলাম ও ব্র্যাকের আর এম ফরহাদের উপস্থিতিতে ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

আহ্বায়ক কমিটিতে শামীমুজ্জামান খান বাবু আহ্বায়ক, আজগর আলী কাঞ্চন যুগ্ম আহবায়ক ও রফিকুল ইসলাম জয়তুকে সদস্য সচিব করা হয়েছে। 

সদস্য হিসেবে আছেন মোঃ শফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কামরুজ্জামান সোহাগ, মোঃ এনামুল কবির রিপন, নুরুল আমীন সোহাগ, নজিবুর রহমান, সাইদুর রহমান, সাইদুজ্জামান জাহিদ, মোঃ তুষার রহমান, তাসকিনুর রহমান, জিয়ারুল ইসলাম, আমিনুর রহমান শান্ত, আবু তারিক, মোশারফ হোসেন, নেহাল উদ্দিন, আনোয়ারুল ইসলাম, আমীর হোসেন প্রমুখ।

ইত্তেফাক/এমএএম