দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর কোরিয়া পূর্ব সাগরে (জাপান সাগর) একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
দক্ষিণ কোরিয়ার আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া করার কথা রয়েছে। এর আগে কিম জং উনের দেশ জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। জাপানের উপকূলরক্ষীরাও জানিয়েছে, উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যা ব্যালিস্টিক মিসাইল হতে পারে।
দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া ঘোষণা করার পর উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির নজিরবিহীন ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়।
