আউটফিল্ড ভেজা থাকায় নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে টসে বিলম্ব হচ্ছে। বৃষ্টি না হলেও পিচ ঢাকা রয়েছে। বার্মিংহ্যামের আকাশে বৃষ্টির কোনো লক্ষণ আপাতত নেই। তাই এই ম্যাচ অনুষ্ঠান নিয়ে খুব একটা সংশয় নেই। পরিদর্শন শেষে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় টস করার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা। খেলা হবে ৪৯ ওভারের।
বিশ্বকাপে শুরু থেকে দুর্দান্ত ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। প্রথম চার ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। আর ভারতের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচ জিতে গেলে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে যাবে কিউইরা।
অপরদিকে পাঁচ ম্যাচ থেকে মাত্র তিন পয়েন্ট নিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার শেষ চারে যাওয়ার আশা বলা যায় শেষই।
ইত্তেফাক/কেআই
