বানারীপাড়ায় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

আপডেট : ১৯ জুন ২০১৯, ১৬:৪০

বানারীপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটায় উপজেলার দক্ষিণ গাভা জগদীশ সমদ্দারের বাড়ির পূর্ব পাশে আমড়া বাগানের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৭ থেকে ৮ ডাকাত পালিয়ে যায়। 

গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি রামদা, দুইটি ড্যাগার, রশি ও পালিয়ে যাওয়া ডাকাতদের জুতা উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতরা হল মুলাদী উপজেলার চরকালেখা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মীর আনসার হোসেন (৬০), মির্জাগঞ্জের ঘটকের আন্দুয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু জাফর (৪৫), গাইবান্ধা সদর উপজেলার ছয় ঘরিয়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মোশারফ হোসেন (৩৮) ও স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার আটঘর গ্রামের সেকান্দার মল্লিকের ছেলে মো.জলিল মল্লিক (৪৫)।

আরও পড়ুন:  ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনই হবে ইভিএমে: সিইসি

এ বিষয়ে এস আই মনিরুজ্জামান বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। আসামিদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।  বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, 'এরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তারা  ওই বাগানে বসে ডাকাতির পরিকল্পনা করছিল।'

ইত্তেফাক/জেডএইচডি