কর্তব্যরত অবস্থায় হাইওয়ে থানার ওসির মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৩

বগুড়ার নন্দীগ্রামের কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে শহিদুল ইসলাম (৫৮) নামে এক ওসি মারা গেছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে বগুড়ার শজিমেক হাসপাতালে মারা যান তিনি। মৃত ওসি শহিদুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার চরবনবাড়ীয়া গ্রামে।

জানা যায়, মঙ্গলবার সকালে কুন্দারহাট হাইওয়ে থানায় কর্তব্যরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শহিদুল ইসলাম। ছবি: ইত্তেফাক

শজিমেক হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামকে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক আবুল হাসনাত বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তিনি ছুটিতে যাননি। হাসপাতাল থেকে তার লাশ কুন্দারহাট হাইওয়ে থানায় নেওয়া হয়। সেখানে প্রথম দফা জানাজা শেষে লাশ সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশের ডিআইজি মোজাম্মেল হক বলেন, ওসি শহিদুল কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এবি/পিও