জাহিদ আকবরের কথায় আসিফ

আপডেট : ১৯ জুন ২০১৯, ১৯:১৪

আসিফ আকবরের কণ্ঠে প্রকাশ পেয়েছে জাহিদ আকবরের লেখা গান ‘আনাচে কানাচে’।  গানটি প্রকাশ পেয়েছে এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে। এরমধ্যে গানটির ভিউ এক লাখ ছাড়িয়ে গেছে। গানটির সুর ও সংগীত করেছেন শেখ সৈকত। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। আসিফের সঙ্গে সেখানে মডেল হয়েছেন ফারহানা অনি। জাহিদ আকবর বলেন, ‘২০১২ সালে প্রথমবার আসিফ ভাই আমার লেখা গান করেছিলেন। অনেকেই বলতেন, তাঁর সঙ্গে কেন আমার কাজ হয় না? সামনাসামনি দেখা হলেও অনেকেই বলতেন আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করার জন্য। মানুষ চেয়েছে বলেই আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করলাম।’ জাহিদ আকবরের লেখা জনপ্রিয় গানের তালিকায় রয়েছে হাবিবের ‘ডুব’, ন্যান্সির ‘দুদিকেই বসবাস’, ইমরানের ‘আরাধনা’, আরফিন রুমির ‘প্রিয়তমা’, ‘মন রাখো পাঁজরে’, ‘কিছু কথা আকাশে পাঠাও’, ‘তুমিহীনা’, কাজী শুভর ‘মন পাঁজরে’, ‘আদরে আদরে’, ইলিয়াসের ‘না বলা কথা-৪’, কিশোরের ‘এই মন করে তোর সাধনা’ গানগুলো।