জনগণ আমাকে ভোট দেয় উন্নয়নের জন্য:  নিক্সন চৌধুরী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৯

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছে, জনগণ আমাকে ভোট দেয় এলাকার উন্নয়নের ও মূল্যায়নের জন্য।

তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী এক নেতা ভোট আসলে জনগণের কাছে আসে। কিন্তু জনগণের দুর্দিনে পাশে থাকে না।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর গিয়াস উদ্দিন খান কলেজ মাঠে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, আমাকে গত ১৪ বছর যাবত জনগণ সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি আমার নির্বাচনী এলাকায় রাস্তা-ঘাট, শত ভাগ বিদ্যুৎ, মানুষের মূল্যায়ন করছি। তাই আমাকে আর একবার এম পি নির্বাচিত করে এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন বলে আশা করি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাষাণচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার।

ম্যাক্সএর ম্যানেজিং ডিরেক্টর মোঃ গিয়াস উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, জেলা পরিষদের সদস্য এখলাছ ফকির প্রমুখ।

ইত্তেফাক/আরএজে