ওরিন নাশিদ হূদি’র একক সংগীতানুষ্ঠান

আপডেট : ১৯ জুন ২০১৯, ১৯:১৭

 

শেখ মহিউদ্দিন আহাম্মদ

ময়মনসিংহ প্রতিনিধি

 

ময়মনসিংহ প্রেসক্লাবের সিনিয়র সদস্য আব্দুল ওয়াদুদ সরকারের কন্যা ওরিন নাশিদ হূদির শিক্ষাজীবনে সাফল্যের জন্য রাষ্ট্রপতি পদক ও প্রধানমন্ত্রী প্রদত্ত স্বর্ণপদক পাওয়ায় গত ১৫ জুন সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে হূদিকে সংবর্ধনা প্রদান ও একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। তিনি বলেন, ‘ওরিন নাশিদ হূদি আমাদের অহঙ্কার। তাঁর এই সংগীত চর্চা ও সাধনার ফসল রাষ্ট্রপতি পদক ও প্রধানমন্ত্রী প্রদত্ত স্বর্ণপদক পাওয়া। তাঁর এ অবদানে আমরা সবাই গর্ববোধ করি।’ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, নওয়াব আলী, ডা. কে আর ইসলাম প্রমুখ। সংবর্ধনা শেষে ওরিন নাশিদ হূদি একক সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।