সম্প্রতি তুরস্কে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে ব্লাডম্যান ও অনলাইন মার্কেটপ্লেস দারাজ কেয়ারস।
টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির কাছে ১০০ স্লিপিং ব্যাগ, ৩০০টি কম্বল, ২০০টি উঁচু গলা শীতের পোশাক, ১০০টি থার্মাল সেট, ২০০ টিরও বেশি অন্যান্য গরম কাপড় হস্তান্তর করা হয়।
বাংলাদেশে টিকা-এর কোঅর্ডিনেটর শেভকি মের্ট বারিশের কাছে এই জরুরি ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন দারাজ বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স ডিরেক্টর, ইসমাত জেরিন খান; সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট-এর সিনিয়র ম্যানেজার, আফিফা সুলতানা; ব্লাডম্যান-এর প্রতিষ্ঠাতা মো. শাহরিয়ার হাসান জিসান ।
বাংলাদেশ থেকে ভূমিকম্প ত্রাণ সহায়তা সেবা পরিচালনার জন্য তুর্কি দূতাবাস কর্তৃক মনোনীত টিকা-এর মাধ্যমে সমস্ত অনুদান সরাসরি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে।
