হুলুস্থুল

আপডেট : ১৯ জুন ২০১৯, ২০:০৬

রানাকুমার সিংহ

 

আছে তো হুল

হুলুস্থূল

নয় কথাটি

মোটেই ভুল।

হুল ফুটিয়ে

নাচে গায়

ভেংচি কাটে

আগাছায়।

আগাছারও

কাণ্ড বেশ

দাদাগিরির

ভাণ্ড বেশ।

কোথায় কে যে

মস্ত হয়

কোন কারণে

ত্রস্ত হয়!

স্বপ্ন পালায়

পষ্ট আজ

তফাত কঠিন

নষ্ট আজ।

কার মাথাতে

চুলটা কার

পায় না খুঁজে

ভুলটা কার!