রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৭

মেহমান হয়ে কিশোরগঞ্জের মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়িতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রপতির বাড়িতে পৌঁছান তিনি। সেখানে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজে যোগ দেবেন ও বিশ্রাম নেবেন।

রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

এর আগে, বেলা ১১টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে মিঠামইনে পৌঁছান শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টার দিকে সেনানিবাস উদ্বোধন করেন তিনি। এরপর সুধী সমাবেশে অংশ নেন।

ইত্তেফাক/এসকে