নেইমারের শাস্তি বহাল

আপডেট : ১৯ জুন ২০১৯, ২০:৪৯

আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্রথম তিনটি ম্যাচে খেলা হবে না পিএসজি তারকা নেইমারের। তার ক্লাবের করা আপিল খারিজ করে শাস্তি বহাল রেখেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

 

চ্যাম্পিয়নস লিগের গত আসরে শেষ ষোলো থেকে বিদায় নেয় নেইমারের দল পিএসজি। চোটের কারণে শেষ ষোলোর দুই লেগের খেলায় গ্যালারিতে বসে দেখতে হয় নেইমারকে। প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে ২-০ গোলে জিতে ফিরলেও ঘরের মাঠে তারা হেরে যায় ৩-১ ব্যবধানে। ম্যাচের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের পাওয়া বিতর্কিত পেনাল্টি নিয়েই উয়েফা ও রেফারিকে গালিগালাজ করেন নেইমার।

 

পেনাল্টি নিয়ে নেইমারের বক্তব্য ছিল,  এটা কলঙ্কিত ব্যাপার! উয়েফা এখনও এমন চার লোককে (ম্যাচ পরিচালক) দিয়ে কাজ করাচ্ছে, যারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না। সিদ্ধান্ত নিতে হয় তাদের ভিএআর-এর রিপ্লে দেখে। কোনো পেনাল্টি হয়নি। পেছনে লাগলে কিভাবে হ্যান্ডবল হয়? পরের অংশটিতে তিনি যা বলেছিলেন, তা লেখার অযোগ্য।

 

ইত্তেফাক/এএম