কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকার ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার বিজয়ী হয়েছেন। একই সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছেন গাফফার হোসেন ইমন।
মঙ্গলবার ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের ১৩টি পদের মধ্যে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এই তিন পদে ভোট প্রতিদ্বন্দ্বিতা হয়। অন্য ১০টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হন।
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকার সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার। তার প্রতিদ্ব›দ্বী ছিলেন মো. আবুল কালাম আজাদ। অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার জাতীয় পার্টি-জেপি যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকার সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন গাফফার হোসেন ইমন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. আজাদ রহমান। সিনিয়র সহ-সভাপতি বিজয়ী হয়েছেন মো. তরিকুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. হাফিজ উদ্দিন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহ সভাপতি মো. রবিউল ইসলাম রবি, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এম.এ জলিল, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, ট্রেজারার মুহাম্মদ মিজানুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আজিজুল রহমান শাহ, কার্যকরী সদস্য মো. শাহ আলম সোহাগ, মো. মফিজুর রহমান মাহফুজ, মুহাম্মদ লূৎফর রহমান, কে.এম খায়রুল ইসলাম ও মো. জাকির হোসেন।
