ভারতের কলকাতায় একটি পাঁচ তারকা হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এ গুণী অভিনেত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন প্রয়াস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার।
বাংলাদেশের বিভিন্নখাতে মেধার প্রয়োগ বিনিয়োগ ও একজন শিল্পমনা মানুষ হিসাবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে শর্মিলা ঠাকুরের হাত থেকে সম্মাননা গ্রহণ শেষে উচ্ছ্বসিত প্রদ্যুৎ কুমার তালকুদার। তিনি বলেন, ‘নিঃসন্দেহে এই সম্মাননা আমার জন্য অনেক আনন্দের, গর্বের। আমি আমার কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পেয়েছি। এই স্বীকৃতি আমাকে অনেক অনুপ্রেরণা দেবে। সেইসঙ্গে প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরের তম শিল্পীর কাছে থেকে এই সম্মাননা গ্রহণের মুহূর্তটি আমার আজীবন মনে থাকবে।’
অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন, অভিনেত্রী ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল। আরও উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান বিদ্যুৎ এবং ক্রীড়া ও যুবমন্ত্রী অরূপ বিশ্বাস, জনপ্রিয় গায়িকা মেঘলা দাস গুপ্ত প্রমুখ।

অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বিউটি মিটআপ