বাইরের ক্লান্তি দূর করার জন্য ঘরের ভেতর সুবাসের বিকল্প নেই। ক্লান্তি দূর করার জন্যই তো ঘর। কিন্তু ঘর সুবাসিত রাখার পথ সহজ নয়। সুঘ্রাণ মানুষকে কাছে টানে এবং দুর্গন্ধকেও দূরে ঠেলে দেয়। বাড়িতে ডাস্টবিন, রান্নাঘরের বেসিন, চুলার আশপাশ, জুতা রাখার তাক এসব জায়গা থেকে বাজে ঘ্রাণ ছড়াতেই পারে। এক্ষেত্রে যা করা দরকার:
বাইরের জুতো ঘরে আনবেন না
ঘরের বাইরের জুতো ঘরে ঢোকানো যাবে না। ঘরের জন্য আলাদা জুতো ব্যবহার করুন। বাইরে জুতো অনেক সময় দুর্গন্ধ ছড়ায়। বাইরে থেকে এসে পা ধুয়ে নিন। তাহলে ঘরে বোটকা গন্ধ ছড়াবে না।
কৃত্রিম সুবাস রাখুন বাথরুমে
বাথরুমে স্যাঁতস্যাঁতে এক ধরনের ঘ্রাণ থেকেই যায়। ঘরের ভেতরেও তা আসতে পারে। সেজন্য বাজার থেকে কৃত্রিম সুগন্ধি আনুন। বাথরুমের দুর্গন্ধ সরানো যাবে।
রুম ফ্রেশনারে গুরুত্ব দিন
রুম ফ্রেশনার ব্যবহার করলে ঘরের ভেতর বাজে কোনো গন্ধ দূর করা যায়। যখন বোটকা ঘ্রাণ থাকে তখন তা গরমের মৌসুমে বাড়তি জ্বালা হয়ে যায়। রুম ফ্রেশনার দিয়ে তা সহজেই দূর করতে পারবেন।
প্লাস্টিকের ফুলের ব্যবহার
প্লাস্টিকের ফুলে সুগন্ধি ব্যবহার করে ঘর সাজিয়ে নিতে পারেন। এভাবে ঘরেও সুন্দর ঘ্রাণ থাকবে এবং একইসঙ্গে ঘরও দেখতে সুন্দর লাগবে।
সন্ধ্যায় ধূপকাঠি জ্বালান
মশার উপদ্রব এই মৌসুমে অনেক। সেক্ষেত্রে ধূপকাঠি জ্বালালে মশাও যেমন দূর হয় তেমনি বাজে ঘ্রাণও সরে যায়। সন্ধ্যায় ধূপ জ্বালানোর চলটা উঠে গেছে সত্য। তবে এ অভ্যাসটি আবার গড়লে আপনার ঘরে স্নিগ্ধ ঘ্রাণ ছড়িয়ে থাকবে।
