মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীসহ নিহত ২

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৭:১৩

কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী ও মোটরসাইকেল মিস্ত্রি নিহত হয়েছেন। বুধবার (১ মার্চ) রাত ৮টার দিকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- চাঁদপুরের কচুয়ার বজরি খোলা গ্রামের মৃত ইসমাইল মুন্সির ছেলে রোমানিয়া প্রবাসী রিয়াদুল হাসান রাসেল (২৬) ও কুমিল্লার দাউদকান্দির লক্ষ্মীপুর (ইলেয়টগঞ্জ) গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোটরসাইকেল মিস্ত্রি মোশারফ হোসেন (২৬)।

নিহতের ভাইয়ের বরাতে মুরাদনগর থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, রিয়াদুল রোমানিয়া প্রবাসী দুই মাস আগে ছুটিতে বাংলাদেশ আসে। বুধবার দুপুরে তিনি মোটরসাইকেলে করে মুরাদনগরে কাজে বের হন। রাত ৮টার দিকে উপজেলার বাখরাবাদ বাজারে যাওয়ার পথে শুশুন্ডা এলাকায় মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরএজে