রাজধানীতে বাস-কাভার্ডভ‍্যানের সংঘর্ষে পথচারী নিহত

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১২:৩২

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে ধাক্কা দিয়ে উল্টে এক পথচারীর ওপর গিয়ে পড়ে। এতে জাহিদ মোল্লা (৩৭) নামে ওই পথচারী নিহত হন। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত জাহিদুল ইসলামের বাড়ি মাদারীপুরের রাজৈর থানার কৃষ্ণপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত মোস্তফা মোল্লার ছেলে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান আলী জানান, সকালে গোলাপবাগ মোড়ে একটি কাভার্ডভ্যান ঢাল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এরপর ভ্যানটি উল্টে যায়। এতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন জাহিদ। ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে গাড়ির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, বাস ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/কেকে