পীরগাছায় পলাতক আসামি ও দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৪০

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

পীরগাছায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলামকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। রবিউল উপজেলার জগজীবন গ্রামের মহির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রবিউল ইসলাম নারী ও শিশু নির্যাতন মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ওসি রেজাউল করিম বলেন, রবিউল ইসলামকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও অভিযান চালিয়ে উপজেলার শুকানপুকুর গ্রাম থেকে নাজমুল ও সুজা নামের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়।