বাংলাদেশে এই প্রথম গারো ও হাজং শিশুদের আঁকা ছবির প্রদর্শনী

আপডেট : ০২ মার্চ ২০২৩, ২২:৪৯

প্রথমবারের মতো গারো এবং হাজং শিশুদের আঁকা ১০০ ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে ইএমকে সেন্টার এবং লাইটশোর ফাউন্ডেশন। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ১ মার্চ শুরু হওয়া ছয় দিনব্যাপী এ শিল্প প্রদর্শনী চলবে ৬ মার্চ পর্যন্ত। সাপ্তাহিক ছুটিতে প্রদর্শনী বন্ধ থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ ওয়াই সিস্টেমের ফারহানা এ রাহমান, জেসিআই ঢাকা ফাউন্ডারসের এম আসিফ রাহমান, ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আবদুল কাইয়্যুম।

ইউএনডিপি এর হেড অফ কমিউনিকেশন অফিসার আবদুল কাইয়্যুম জানান, এই ধরনের উদ্যোগ পিছিয়ে পড়া শিশুদের সৃজনশীলতা বাড়াবে পাশাপাশি তাদেরকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে। এই সব শিশুদের মূলধারার শিক্ষার সাথে যুক্ত করতে হলে আমাদের সবার সম্মিলিত প্রয়াস দরকার।

জে সি আই ফাউন্ডারস এর লোকাল প্রেসিডেন্ট এম আসিফ রহমান বলেন, সুবিধাবঞ্চিত শিশু এই বাচ্চাগুলো যারা আগে কখন ও ক্রেয়ন হাতে নেয়নি, এরা এত সুন্দর পেইন্ট করে নিজের চোখে না দেখলে হয়ত বিশ্বাস করতামনা। এত সুন্দর ইভেন্ট অরগেনাইজ করার জন্য আমি লাইটশোরকে ধন্যবাদ জানাই। এইটা বাংলাদেশ এর জন্য উদাহরণ হয়ে থাকবে।

প্রদর্শনীর উদ্যোক্তা সুলতানা রাজিয়া জানান, এই আর্ট ক্যাম্প আয়োজন করতে গিয়ে অনেক ভিন্নধর্মী অভিজ্ঞতা ছিল, এই বাচ্চা গুলো প্রমাণ করলো ট্যালেন্ট সব জায়গায় আছে। কিন্তু সুযোগ নেই বলে এরা প্রতিভা বিকশিত হবার আগেই ঝরে যায়। আমরা আশা করি এই এক্সিভিশন আয়োজনের মধ্যে দিয়ে এদের আঁকা ছবি গুলো বিশ্বদরবারে তুলে ধরাবো পাশাপাশি ভবিষ্যতে এমন আরও ভিন্নধর্মী আয়োজন করব।

এই আয়োজনটি এক্সিভিশন পার্টনার হিসেবে ইএমকে সেন্টার, প্রেস পার্টনার হিসেবে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল জেসিআই ফাউন্ডারস, অনলাইন পার্টনার হিসেবে দৈনিক ইত্তেফাক, ডকুমেন্টারি পার্টনার হিসেবে বিটকস, টিভি পার্টনার হিসেবে সময় টিভি, পেমেন্ট পার্টনার হিসেবে নগদ, রেডিও পার্টনার হিসেবে রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮, ফটোগ্রাফি পার্টনার হিসেবে লা-ইভেন্টো, আউটরিচ পার্টনার হিসেবে ভলান্টিয়ার অপরচুনিটিস এবং লজিস্টিক পার্টনার হিসেবে স্বপ্ন ৭১ এবং ইমেজ গ্রুপ ছিল।

ইত্তেফাক/এএইচপি