খুলনায় পুলিশের খোয়া যাওয়া পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৪০

খুলনা অফিস ও ডুমুরিয়া সংবাদদাতা

খুলনায় উপজেলা নির্বাচনের ডিউটি করার সময় পুলিশ সদস্যের কাছ থেকে খোয়া যাওয়া পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। খোয়া যাওয়ার ২২ ঘণ্টা পর বুধবার দুপুর ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাগান থেকে ওই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচনের ডিউটি করার সময় এএসআই নাজমুল হকের পিস্তল ও ১২ রাউন্ড গুলি খোয়া যাওয়ার পর ব্যাপক তদন্ত শুরু হয়। এরপর বিভিন্ন তথ্যের ভিত্তিতে বুধবার নির্বাচনী কেন্দ্র বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাগান থেকে ঐ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।