সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় আছের আলী (৫৫) নামে একজন কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পাকুরিয়া শশ্মান ঘাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আছের আলী তাড়াই গ্রামের রবি প্রামাণিকের ছেলে।
সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে হত্যার কারণ জানা যাবে।
