লক্ষ্মীপুরে চার ফার্মেসিকে জরিমানা

আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৪২

মানহীন ওষুধ বিক্রি

লক্ষ্মীপুর প্রতিনিধি

মানহীন, নিবন্ধনহীন, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ওষুধের বিজ্ঞাপন প্রচার করায় লক্ষ্মীপুরে চার ফার্মেসীকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জেলা শহরের মেসার্স আগ্রাবাদ ফার্মেসীকে ৩০ হাজার, মেসার্স ঝর্ণা ফার্মেসীকে ২৫ হাজার, বাংলাদেশ ফার্মেসীকে ১০ হাজার ও মেসার্স বাবুল ফার্মেসীকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের ড্রাগ সুপার মো. ফজলুল হক। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মোস্তফা জানান, ভোক্তাদের এমন অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ফার্মেসীকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।