নওগাঁয় জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেফতার এক

আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৪২

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় মঙ্গলবার রাতে ২ লাখ ৩২ হাজার ৬০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে— জয়পুরহাটের আক্কেলপুর থানার গোপিনাথপুর গ্রামের নাসির সাকিদারের ছেলে শাহিন হোসেন।

বুধবার নওগাঁ সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ইকবাল  হোসেন পিপিএম জানান, গ্রেফতার শাহীন শহরের পার নওগাঁ  মেরিগোল্ডপাড়ায় আশরাফের বাড়িতে ভাড়া থাকত। গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার ওসি সোহরাওয়ার্দীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ওই জাল টাকার নোট এবং একটি কম্পিউটার, একটি স্ক্যানার  মেশিন, একটি প্রিন্টার, জাল নোট তৈরির কালি, দুটি মাল্টিপ্লাগ, একটি এসি এ্যাডপ্টারসহ জাল টাকা তৈরির আরো সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর মডলে থানায় মামলা দায়ের করা হয়েছে।