তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার দাবিতে যাত্রী সমাবেশ

আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৪২

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর পলাশের ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারের দাবিতে বুধবার যাত্রী সমাবেশ হয়েছে। ট্রেনের যাত্রী ফোরামের উদ্যোগে রেলস্টেশনে সমাবেশ হয়। ঘোড়াশাল রেলযাত্রী ফোরামের আহ্বায়ক মো. মনিরুল কবিরের সভাপত্বিতে এসময় বক্তব্য রাখেন, জেলার শিবপুরের রেলযাত্রী নিউজ টুডের কর্মকর্তা শাহ আলম গাজী, সাব্বির হোসেন ও মারুফ খান প্রমুখ।

ঘোড়াশাল যাত্রী ফোরামের আহ্বায়ক মো. মনিরুল কবির জানান, ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে তিতাসের স্টপেজ বন্ধ না করে তিতাসের কাউন্টার দেওয়ার দাবি যাত্রী ফোরামের।