গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ ২

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১০:৪৫

রাজধানীর গুলশানের একটি বাসার পাঁচতলায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে দুজন অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার (৪ মার্চ) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে দগ্ধদের উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসে ফায়ার সার্ভিস সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, গুলশানে এসি বিস্ফোরণের দগ্ধ দুইজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে গোপাল মল্লিকের শরীরের শতভাগ দগ্ধ হয়েছে আর অন্যজনের চিকিৎসা চলছে। তার শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনও নির্ধারণ করা হয়নি।

ইত্তেফাক/কেকে