রাজবাড়ী জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ মার্চ) শহীদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে মো. শওকত হাসানকে সভাপতি ও মো. নুরুজ্জামান মিয়া সোহেলকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য রাজবাড়ী জেলা শাখার কমিটি ঘোষণা করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।
কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
