সুনামগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ড

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৯:১৩

সুনামগঞ্জের ছাতক শহরের পোস্ট অফিস সংলগ্ন আলী আলম মার্কেটে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। শনিবার (৪ মার্চ) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ছাতক স্টেশনের ভারপ্রাপ্ত লিডার হামিদুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে আলী আলম মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছৈ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।

মার্কেটের স্বত্তাধিকারী আলী আলম জানান, অগ্নিকাণ্ডে তার নিজস্ব মালিকানাধীন ফার্নিচারের দোকানসহ মার্কেটের চারটি দোকানের মালামাল পুড়ে গেছে। আরও তিনটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।

ইত্তেফাক/আরএজে