আজ সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল হোসেন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৫:১৯

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আজ শনিবার সংবাদ সম্মেলনে আসছেন। বিকেল তিনটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

এর আগে শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গুলশানে বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ সংবাদ সম্মেলনের তথ্য জানান।

 

ইত্তেফাক/এএম