রাব্বি সেলিম চ্যাম্পিয়ন

আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৪৬

চট্টগ্রাম জেলা দাবা

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

মোহাম্মদ রাব্বি সেলিম চট্টগ্রাম জেলা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। ৬৬ জন দাবাড়ুর এই টুর্নামেন্টে আট রাউন্ড শেষে সাড়ে ৭ পয়েন্ট পান রাব্বি। সাড়ে ৬ পয়েন্ট পেয়ে সবুজ রহমান দ্বিতীয় এবং ৬ পয়েন্ট করে পেয়ে মো. মাঈনুদ্দিন তৃতীয়, সাজিদ বিন জাহিদ চতুর্থ, মহসিন জামাল পঞ্চম এবং তুশিন তালুকদার ষষ্ঠ স্থান লাভ করেন। এই ছয় দাবাড়ু আগস্ট মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন।