নিজের অজান্তেই কিছু ভুল করে ফেলি আমরা। এতে করে কম বয়সে ত্বক যায় বুড়িয়ে। জন্ম নেয় অযাচিত ব্রণ। বিশেষজ্ঞদের কিছু পরামর্শ অনুসারে যে ভুলগুলো এড়িয়ে ত্বককে সুস্থ এবং সতেজ রেখে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করা যেতে পারে এ সম্পর্কে জানিয়েছে। চলুন জেনে নেই:
মেকআপ না তুলে শুতে যাওয়া
সারা দিনে যত খুশি মুখে মেকআপ করুন না কেন রাতে শুতে যাওয়ার আগে কিন্তু মুখ ভাল করে পরিষ্কার করা জরুরি। তা না হলে সারা রাত মুখ থেকে নিঃসৃত সেবাম, প্রসাধনীর সঙ্গে মিশে ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলিকে আটকে দেয়। ফলে সেখান থেকে ব্রণ এর সমস্যা হওয়া স্বাভাবিক।
ব্রণ খুঁটে ফেলা
অনেক সাবধানে থেকেও সেই এক আধটা না মুখে বেরিয়ে পড়ে। সব সময়ে যে প্রসাধন সামগ্রীর জন্যই এমনটা হয়, তা নয়। কোনও কোনও নারীর হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলেও মুখে ব্রণ বেরোতে পারে। কিন্তু ব্রণ দেখলে তা খুঁটে ফেলার ইচ্ছা করে না, এমন মানুষ খুব কমই আছেন। কিন্তু এই অভ্যাসেও ত্বকের ক্ষতি হয়।
অতিরিক্ত স্ক্রাবিং
অতিরিক্ত স্ক্রাবিং করলেও কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে। দেহের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল। করে তুলতে সপ্তাহে দু-তিন বার স্ক্রাবিং করাই যথেষ্ট।
শুধু মুখের ত্বকেরই যত্ন নয়
ত্বকের যত্নের কথা উঠলে প্রথমেই মুখের দিকে নজর যায়। কিন্তু মুখের চামড়ার সঙ্গে ঘাড়, পিঠ বা বুকের মিল না থাকলে দেখতে খারাপ লাগে। তাই স্নানের সময়ে আলাদা করে দেহের এই অংশগুলির যত্ন নিন।
