স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস সম্প্রতি রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত অর্থবিলের ওপর এক মতবিনিময় সভার আয়োজন করে। প্রতিষ্ঠাতা পার্টনার জেরীন মাহমুদ হোসেন, সিপিএ, এফসিএ সভায় স্বাগত বক্ত্যব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং-এর প্রতিষ্ঠাতা পার্টনার স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। আরো বক্তব্য রাখেন এনবিআরের কমিশনার অফ ট্যাক্সেস রঞ্জন কুমার ভৌমিক, অতিরিক্ত কমিশনার মুহম্মদ জাকির হোসেন। আইসিএবির সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন কবির, এফসিএ সভায় সভাপতিত্ব করেন। সমাপনী বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পার্টনার সুকান্ত ভট্টাচার্য্য, এফসিএ
০০০
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড দেশে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ মোবাইল অ্যাপ্লিকেশন ‘pmoney’ চালু করেছে। গতকাল ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল। এছাড়াও ব্যাংকের পরিচালক আব্দুস সালাম মুর্শেদী, পরিচালক এবং চেয়ারম্যান-রিস্ক ম্যানেজমেন্ট কমিটি মুহাম্মাদ ইমরান ইকবাল, উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম উপস্থিত ছিলেন
০০০
সম্প্রতি রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি ভবনে ভ্যাট-ট্যাক্স বিষয়ে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় আইসিএমএবির প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী, সচিব আব্দুর রহমান খান, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন প্রমুখ উপস্থিত ছিলেন
০০০০
আরএফএল গ্রুপের জুতার ব্রান্ড ‘ওয়াকার’ টাঙ্গাইলে একটি শোরুম চালু করেছে। সম্প্রতি টাঙ্গাইল সদরের পুরাতন জেলখানা রোডে আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল শোরুমটি উদ্বোধন করেন। ওয়াকার ফুটওয়্যারের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান ও রিটেইল ম্যানেজার শাহজাহান সানিসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন
