দাঁত ও মাড়ির সুস্থতায়

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৮:২৬

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের অধিকাংশ হৃদরোগীদের একাংশ দাঁতের মাড়ির সমস্যায় আক্রান্ত ছিল। এর সঙ্গে ঠিক হৃদরোগের ঝুঁকি কিসে তা জানা যায়নি কিন্তু মাড়ির ব্যাকটেরিয়া আক্রমণ যে একটি বড় সমস্যা তা নিশ্চিত। সেজন্য মাড়ির সুস্থতা নিশ্চিত করতে উদ্যমী হয়ে উঠতে হবে। 

দিনে দুবার ব্রাশ করুন

দিনে অন্তত দুবার নিয়ম করে ব্রাশ করুন। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে ব্রাশ করতে হবে। এজন্য টুথব্রাশ ভালো রাখতে হবে এবং পেস্ট নির্বাচনেও সতর্ক হওয়া জরুরি। 

চকলেট খান

চিনি কিংবা প্রক্রিয়াজাত করা চকলেট খেলে দাঁতের ক্ষতি হবেই। তবে ভালো চকলেট দাঁতের প্লাক দূর করাসহ দাঁতের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। 

দুধ বা ডেইরিজাতীয় খাবার খান

দুগ্ধজাতীয় পণ্য ক্যালসিয়াম জোগান দেয়। সেজন্য দুগ্ধজাতীয় পণ্য খান। তবে দুগ্ধজাতীয় পণ্য খাওয়ার ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করা জরুরি। শুধু খেলেই উপকার পাওয়া যায় না। 

সুত্র: হেলথইন 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন