হৃদরোগ থেকে সুস্থ হয়ে নতুন বার্তা সুস্মিতার 

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৯:৫৭

সুস্মিতা সেন নামটি কানে আসতেই হৃদয়ের স্পন্দন বেড়ে যায় না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। তবে এবারে অভিনেত্রীর নিজের হৃদয়ই ভালো নেই। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হার্ট অ্যাটাকের খবর দিয়েছেন প্রাক্তন মিস ইউনিভার্স। হার্ট অ্যাটাকের পর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, বসেছে স্টেন্টও। ঘটনার দু’দিন পরে নিজেই এই খবর জানান তিনি। 

খবর প্রকাশ্যে আসতেই ভক্তসমাজে চিন্তার ঝড় ওঠে। সেই ঝড় থামানোর দায়িত্বও নিজেই নিয়েছেন অভিনেত্রী। শনিবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্যের আপডেট দিলেন তিনি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

ইনস্টাগ্রাম লাইভে সুস্মিতা বলেন, 'আমি বেশ বড়সড় হার্ট অ্যাটাকের হাত থেকে রক্ষা পেয়েছি। মূল ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। আমাকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ। কার্ডিয়োলজিস্ট আমাকে  বলেছেন ‘আমার হৃদয় নাকি সত্যিই বেশ বড় সেই হৃদয়কে আনন্দে ও সাহসে ভরিয়ে রাখতে চাই।'

সূত্র: আনন্দবাজার

ইত্তেফাক/এআই