বিলের প্রতিবাদে উত্তাল নেপালের কাঠমাণ্ডু

আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৪৯

হংকং এখন উত্তাল, তার সেই উত্তাল গণ-আন্দোলনের হাওয়া এসে পৌঁছাল নেপালে। যারও কারণ জণবিরোধী প্রণয়নের বিল। যার নাম গুঠি বিল। যার প্রতিবাদে বুধবার উত্তাল হল নেপালের রাজধানী কাঠমান্ড‌ু। টাইমস অব ইন্ডিয়া, হিমালয়ান টাইমস। 

বিলটির প্রতিবাদে রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের দাবি এই জনস্বার্থ বিরোধী বিল আইন হলে তাতে ক্ষতিগ্রস্থ হবে এই হিমালয় কোলের ছোট্ট দেশটির সংস্কৃতি। 

গুঠি সংস্থান বিল, যেটার মাধ্যমে সরকার গুঠি সম্প্রদায়ের সম্পত্তির জাতীয়করণ করতে চায় বলে দাবি বিক্ষোভকারীদের। যার দ্বারা সবগুলোকে একটি জাতীয় কমিশনের অধীনে নিয়ে আসতে চায় নেপাল সরকার, দাবি প্রতিবাদীদের।

আরও পড়ুনঃ মাকে গলা কেটে হত্যার পর লাশের পাশে মেয়েকে ধর্ষণ

গত নভেম্বর থেকে এই প্রকল্পের পরিকল্পনা করছে নেপাল সরকার। গুঠিদের ব্যাপারে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যে কাজ করছিল, সেখানে তাদের সম্পত্তি দখলে কোন তাড়াহুড়া ছিল না, যেখানে যথাযথ ভাবে যাচাই বাছাই করা হচ্ছিল এবং সেখানে কোন অনিয়ম বা অপব্যবহারের অভিযোগও ছিল না বলে দাবি বিক্ষোভকারীদের। 

ইত্তেফাক/টিএস