জয়সুরিয়া-আফ্রিদির পাশে সাকিব

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৯:৫০

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এসে বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১৪তম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হলেন সাকিব আল হাসান। সেই সঙ্গে ব্যাটিংয়ে অন্তত ৬ হাজার রান ও বোলিংয়ে ৩শ উইকেট নিয়ে বিশ্বের তৃতীয় অলরাউন্ডার হিসেবে ক্রিকেটের এলিট ক্লাবে প্রবেশ করলেন সাকিব। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে হোয়াইট ওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ৭১ বলে ৭৫ রানের পাশাপাশি বোলিংয়ে নেনে ৪ উইকেট। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিবের ওয়ানডে পরিসংখ্যান ছিলো ২২৪ ম্যাচে ২৯৪ উইকেট। মিরপুরে অনুষ্ঠিত প্রথম দুই ওয়ানডেতে ২ উইকেট নেন সাকিব। 

চট্টগ্রামের মাটিতে তৃতীয় ওয়ানডেতে নিজের নবম ওভারে ইংল্যান্ডের রেহান আহমেদকে আউট করে চতুর্থ উইকেট নিয়ে মাইফলক স্পর্শ করেন করেন সাকিব। 

শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শহীদ আফ্রিদির পর তৃতীয় অলরাউন্ডার হিসেবে অন্তত ৬ হাজার রান ও ৩ উইকেট নেওয়ার নজির গড়েন সাকিব। 

ইত্তেফাক/এসএস