বন্য পশুপাখি দিয়ে খেলা দেখানো বন্ধ হোক

আপডেট : ১৯ জুন ২০১৯, ২২:০১

বন্য পশুপাখি দিয়ে একদল লোক খেলা দেখায়। জীবিকা নির্বাহ করে। আবার চাঁদাবাজিও করে। সম্প্রতি এই রকম একটি চাঁদাবাজির ঘটনা ধরা পড়েছে। হাতিরপুলে হাতি দিয়ে চাঁদাবাজি চলছিল। পরে পুলিশ ধরে ফেলে। হাতির মাহুত চাঁদাবাজির কথা স্বীকার করে। মেলা, পথেঘাটে বানরের খেলা দেখানো হয়। অথচ বানরগুলো অসুস্থ, খুব ক্ষুধার্ত থাকে। তাদের ভালোভাবে দেখভাল করা হয় না। টিয়ে পাখি দিয়ে ভাগ্য গণনার বাটপারি করা হয়। বনের পাখির ভাগ্য বলার ক্ষমতা নেই। বিষধর সাপ দিয়ে প্রকাশ্যে খেলা দেখানো হয়, যা বিপজ্জনক ব্যাপার। সাপ হাতে নিয়ে একদল মহিলা সাহায্য চায়। ভয়ে মানুষ টাকা দিতে বাধ্য হয়। এদের পার্কে দেখা যায়। কর্মক্ষম হওয়া সত্ত্বেও এরা সাপ দেখিয়ে সাহায্য চায়, যা নেহায়েতই একরকম ভিক্ষা।  সরকারি ব্যবস্থা চাই। বন্য পশুপাখি বনে ছেড়ে দেওয়া হোক। যারা বন্য পশুপাখি দিয়ে প্রতারণা করে তাদের ধরা হোক। এ বিষয়ে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 

মুহাম্মদ শফিকুর রহমান

মিরপুর ১২, ঢাকা