নানা কারণে ঠোঁট কালো হয়ে যায়। ছেলেদের ধূমপানের কারণে ও মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে লিপ বাম, বা লিপস্টিক ব্যবহারের ফলে ঠোঁট কালো হতে পারে। চলুন জেনে নেই কিছু ঘরোয়া উপায়ে ঠোঁটের যতœ:
পেঁপে
কালো ভাব দূর করতে রোজ এক কোয়া পেঁপে পেস্ট ঠোঁটে লাগাতে পারেন। গোলাপ জল ও পেঁপের পেস্ট বানিয়ে দুটি উপাদানকে একসঙ্গে মিশিয়ে একটি ফেস মাক্স তৈরি করুন। তারপর সেটিকে আপনার মুখে ১৫ মিনিট ধরে লাগাল।
ধৃতকুমারী
ঠোঁটের কালোভাব দূর করতে পারে অ্যালোভেরা। সারারাত অ্যালোভেরার জেল লাগিয়ে ঘুমান আর সকালে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
আলুর রস
আলু শুধু রান্নার কাজেই লাগে না মুখের সৌন্দর্য বাড়াতেও এটি এক কথায় অনবদ্য।সহজে পাওয়াও যায়। আলুতে উপস্থিত ব্লিচিং ত্বকের দাগ কমায়। যেখানে বেশি কালো হয়েছে সেখানে ১০ মিনিট ধরে আলুর রস লাগান তারপর মুখ ধুয়ে নিন।
মধু
এক চামচ মধু ও এক চা চামচ গোলাপ জলের মিশ্রণকে যেখানে কালো দাগ হয়েছে সেইখানে লাগান। ১৫ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।
দই
কালো জায়গায় দই আর গোলাপ জলের মিশ্রণ ১৫-২০ মিনিট ধরে লাগান।
লেবুর রস
২ চামচ ব্যসনের সঙ্গে ১ চামচ মধু ও ১ চামচ লেবুর রস মিশিয়ে ১৫ মিনিট ধরে রাখুন। তবে সরাসরি লেবুর রস মুখে লাগানো উচিত নয়।
