বরগুনার জেলারের মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০১৯, ২২:১৬

বরগুনা (উত্তর) প্রতিনিধি

বরগুনা জেলা কারাগারের জেলার মো. মাসুদ পারভেজ মঈন (৪৮) চার দিনের ছুটিতে বাড়িতে গিয়ে হঠাত্ অসুস্থ হয়ে মারা গেছেন। জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, সোমবার সিলেটে বাড়িতে গিয়ে মো. মাসুদ পারভেজ মঈন অসুস্থ হলে তাকে ইবনেসিনা হাসপাতালে নেওয়া হয়। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে তিনি মারা যান।