আমি জাদুকর নই: হাথুরুসিংহে 

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৭:০৯

প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশ বাংলাদেশের চেয়ে শক্তিমত্তায় অনেক এগিয়ে ইংলিশরা। ঘরের মাঠে এই সিরিজে বাংলাদেশ কেমন করবে তা নিয়ে আগেই কিছু বলতে চান না টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

বুধবার (৮ মার্চ) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে বলেন, ‘আমি জাদুকর নই। আমি তো জাদুকর না, যে কিনা আগে থেকে সব বলে দিতে পারব। আমরা চেষ্টা করব।’ 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা পারফরর্মারদের দলে নিয়েছেন হাথুরু। এবার মাঠে কাজটা ক্রিকেটারদেরই করতে হবে। তিনি আরও বলেন, ‘আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমি জানি, আমরা কী করতে পারি। আমি ক্রিকেটারদের কাছ থেকে সেটাই আশা করি, তারা দলে যেজন্য নির্বাচিত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটাই যেন দেখায়। তাদেরকেই বুঝতে হবে কীভাবে তারা সেটা দেখাবে।’

 

ইত্তেফাক/জেডএইচ