ঋতুর পরিবর্তনের সাথে ত্বকেরও যত্ন নিন

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৯:৪৩

ঋতুর পরিবর্তনের সাথে আবহাওয়ার তাপমাত্রারও পরিবর্তন ঘটে। তারতম্য দেখা দেয় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে ত্বকের প্রয়োজন সঠিক পরিচর্যা।

এই সময়ে, ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। ত্বকের উপরিভাগে জমতে থাকে মৃত কোষ। এই কোষগুলো দূর করার জন্য নিয়মিত এক্সফোলিয়েট করা প্রয়োজন। একটি ভালো মাইল্ড বডি স্ক্রাব হতে পারে এই সমস্যার দারুণ সমাধান।

ত্বকের রুক্ষতা দূর করতে এই সময়ে সাবানের পরিবর্তে শাওয়ার জেল ব্যবহার করতে পারেন। শাওয়ার জেল এ থাকা এক্সফোলিয়েটিং উপাদানও ত্বকে জমে থাকা মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে। যা আপনাকে দিবে সুদিং ও আরামদায়ক অনুভূতি।

ত্বক পরিষ্কার করার সময় যখন ত্বকের উপর ম্যাসাজ করা হয়, তখন পোরসগুলো খুলে যায়। এসময় টোনার ব্যবহার করলে, পোরসের মধ্যে জমে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। ত্বকের পিএইচ ব্যালান্স একটি ন্যাচারাল স্কিন এসিডিটি যা ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে ত্বক রাখে স্বাস্থ্যজ্জ্বল। টোনার ত্বকের আর্দ্রতার পাশাপাশি পিএইচ ব্যলান্স বজায় রাখতে সাহায্য করে। টোনার নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও টানটান থাকে।

ত্বকের যত্নে আপনার স্কিন কেয়ার রুটিনে আর একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো  সিরাম। ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা ও পুষ্টি সরবরাহ করে সিরাম ত্বকের লাবণ্য, উজ্জ্বলতা এবং তারুণ্য ধরে রাখে। তাই ত্বক পরিষ্কার করে কিংবা টোনার ব্যবহার করার পরে সিরাম ব্যবহার করুন। এবং তারপরে ব্যবহার করুন ময়েশ্চারাইজার।

ময়েশ্চারাইজার প্রতিদিনের স্কিন কেয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। ত্বকের আর্দ্রতা ও সৌন্দর্য নিশ্চিতে স্কিন কেয়ার রুটিনে ময়েশ্চারাইজার না রাখলেই নয়। শরীরের ত্বকের জন্য ময়েশ্চারাইজার হিসেবে বেছে নিতে পারেন বডি জেলি বা বডি লোশন। আর মুখের ত্বকের জন্য একটি ভালো মানের ফেস ক্রিম।

এভাবে সাজিয়ে নিতে পারেন আপনার প্রতিদিনের স্কিন কেয়ার রুটিন। আমেরিকান স্কিন কেয়ার ব্র্যান্ড ব্লেইজ্ ও স্কিন বাংলাদেশের তরুণ-তরুণীদের কাছে এখন দারুণ জনপ্রিয়। চিত্তাকর্ষক সব নাম, দারুণ ফ্রেগ্রেন্স আর লোভনীয় নানা রঙয়ের প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইন-আপ সাজিয়েছে। এই ব্র্যান্ডের শাওয়ার জেল লাইন-আপে আছে ‘স্ট্যারি নাইট’ এবং কোকোনাট ও ব্যানানার আকর্ষণীয় গন্ধযুক্ত ‘রেইনবো ওয়েসিস’। বডি লোশন লাইন-আপে আছে ট্রপিক্যাল ফ্রুট ও ক্ল্যাসি ফ্রেগরেন্সে সমৃদ্ধ ‘অ্যাম্বার সানশাইন’ ও ‘মুনলাইট অরোরা’। বডি জেলি লাইন-আপে আছে লং লাস্টিং হাইড্রেটিং ইফেক্টযুক্ত ২টি প্রোডাক্ট— ‘এন্ডলেস ওশান’ ও ‘সামার স্মুদি’। স্ক্রাব লাইন আপে আছে ২টি প্রোডাক্ট— বডি স্ক্রাব ‘কাম ক্লোজার’ এবং ফেস স্ক্রাব ‘ক্রাশড টুগেদার’। আরও আছে বার্চ ওয়াটার, হাইড্রোলাইজড রাইস প্রোটিন ও ভিটামিন ই সমৃদ্ধ ক্লাউড ফেস ক্রিম ‘ওহ! ভ্যানিলা’।

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন