সর্দি-কাশিতে থাকুন সচেতন

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৪:১৪

মৌসুম বদলানোর প্রভাব পড়তে শুরু করেছে আমাদের শরীরেও। শীতের পরে গরম আসার এই সময়টাতে সর্দি-কাশি-জ্বর যেন নিত্যদিনের সমস্যা। কমবেশি সবাই এই সমস্যায় ভুগছেন। গলা-ব্যথা, জ্বর, সর্দি-কাশির মোকাবিলা করতে চিকিৎসকের পরামর্শ তো নেবেনই। তবে দ্রুত সুস্থ হয়ে উঠতে কিছুটা সচেতনতা আপনারও প্রয়োজন। এপিক হেল্থ কেয়ারের কনসালটেন্ট ডাক্তার দ্বিপন চৌধুরী সর্দি-কাশি থেকে মুক্ত থাকতে প্রত্যেককে ফ্লু এর টিকা নিতে বলেছেন এবং সে সঙ্গে কিছু  সচেতনমূলক পরামর্শও দিয়েছেন। চলুন জেনে নেই পরামর্শগুলো: 

গরম চা, কফি গলা-ব্যথা কিংবা সর্দির সময় স্বস্তি দিলেও কফিতে থাকা ক্যাফিন শরীরের আর্দ্রতা অত্যধিক মাত্রায় কমিয়ে দেয়। এতে তৃষ্ণা বেড়ে যায়। গলা শুকিয়ে ঘন ঘন কাশি হয়ে । তাই এসময় ক্যাফেইন এড়িয়ে চলা উচিত। 

  • অ্যালকোহল শরীর গরম করে তোলে। মদ্যপান করলে ঘন ঘন গলা শুকিয়ে যায়। গলা শুকিয়ে আসার সমস্যা কাশি আরও বাড়িয়ে দেয়। এই জন্য কাশির সময় অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে।
  • জ্বর, সর্দি-কাশি তে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং ঘুমানো প্রয়োজন। 
  • সর্দি-কাশি তে যতটা সম্ভব কাজের সময় হালকা গরম পানি ব্যাবহার করুন। 

  • প্রচুর পরিমাণে পানি পান করুন। পানির পাশাপাশি তরল খাবারও উপকারী। যেমন: ফলের জুস, চিড়া পানি, ডাবের পানি, স্যুপ, ইত্যাদি। 
  • অসুস্থতার  ধুলাবালি এড়িয়ে চলাই উত্তম। খুব বেশি জরুরি হলে মাস্ক ব্যাবহার করুন। এমনকি বাইরে ডাবল মাস্ক ব্যাবহার করতে পারেন। 
  • গলা ব্যথা উপশমের জন্য লবণ মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করুন। কাশি উপশমের জন্য মধু খেতে পারেন। 
ইত্তেফাক/পিএস/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন