সহজ লক্ষ্যই কঠিন করে ফেলেছে নিউজিল্যান্ড

আপডেট : ১৯ জুন ২০১৯, ২২:৩৫

বিশ্বকাপের আগের ম্যাচগুলো বিবেচনায় ২৪২ রানের লক্ষ্যটা সহজই মনে হয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকার দেয়া সেই সহজ লক্ষ্যটাই এখন কঠিন হয়ে গেল নিউজিল্যান্ডের জন্য। মাত্র ৮০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে দলটি এখন রীতিমতো চাপের মুখে রয়েছে। ২০ ওভারের খেলা শেষে কিউইদের সংগ্রহ চার উইকেটে ৮৬ রান। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪১ রান করে নিউজিল্যান্ড। বৃষ্টিভেজা মাঠে দেড় ঘণ্টা পর খেলা শুরু হয়। তাই এক ওভার কমিয়ে ৪৯ ওভারে নির্ধারিত হয় ম্যাচ। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। 

শুরুতে ব্যাট হাতে নেমে দলীয় ৯ রানেই ফিরে যান কুইন্টন ডি কক। এরপর হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস ও এইডেন মাক্রাম তিনজনই খুব ধীরগতির ব্যাটিং করেন। আমলা ৮৩ বলে ৫৫ রান করেন। আর মাক্রাম ৫৫ বলে ৩৮ ও প্লেসিস ৩৫ বলে ২৩ রান করেন। শেষ দিকে ডেভিড মিলার ও ভেন দার দুসেন কিছুটা মেরে খেলার চেষ্টা করেন। মিলার ৩৭ বল থেকে ৩৬ ও দুসেন ৬৪ বল থেকে অপরাজিত ৬৭ রান করেন। সেই সুবাদে প্রতিপক্ষকে ২৪২ রানের লক্ষ্য ছুঁরে দিতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।  

উল্লেখ্য, প্রথম চার ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। আর ভারতের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচ জিতে গেলে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে যাবে কিউইরা। অপরদিকে পাঁচ ম্যাচ থেকে মাত্র তিন পয়েন্ট নিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার শেষ চারে যাওয়ার আশা বলা যায় শেষই।

ইত্তেফাক/কেআই