সোনারগাঁ থানার একটি মাদক মামলায় নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. সোহেল, আমিনুর ইসলাম, মোসাম্মৎ সাথী বেগম ওরফে রোজিনা।
এছাড়া ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারক শেখ রাজিয়া সুলতানা ১০ জন স্বাক্ষীর শুনানী শেষে এ রায় প্রদান করেন।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে মানবসম্পদ নিয়োগে আগ্রহী ক্রোয়েশিয়া
প্রসঙ্গতঃ ২০১৪ সালে সোনারগাঁ থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আশারিয়াচর এলাকার সামনে ব্রিজের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
ইত্তেফাক/নূহু
